বাগেরহাটের উন্নয়নে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম
বাগেরহাটের সন্তান যারা, বিসিএস অফিসার তাদের নিয়ে গঠিত বিসিএস অফিসার্স
ফোরাম। তারা বাগেরহাটের উন্নয়নে ঐকবদ্ধ ভাবে কাজ করার শপথ নিয়েছেন। তারা
বলছেন, পাশ্ববর্তী জেলাগুলোর ব্যাপক উন্নয়ন হলেও দীর্ঘদিনে বাগেরহাটে কোন
উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের মত প্রতিষ্ঠানতো
দূরের কথা কর্মসংস্থানেরও কোন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ভাঙ্গাচোরা
রাস্তাঘাটসহ নানা সংকটে জর্জারিত বাগেরহাট। এখন সময় এসেছে সকলে মিলে
বাগেরহাটে উন্নয়ন করা। বুধবার দুপুরে বাগেরহাট ষাটগম্বুজ মসজিদ যাদুঘর
মিলনায়তনে বিসিএস অফিসার্স ফোরামের প্রথম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে
বক্তারা একথা বলেন।
সচিব ড. মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
সচিব মোহাম্মদ মশিউর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা ও দায়রা জজ (অব.) ইফতিখার উল
ইসলাম মল্লিক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইকবাল হোসেন,
অধ্যাপক ড. আবু জাফর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ছরোয়ার জাহান,
বিসিএস (শিক্ষা) সাইফুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ জব্বার ফরাজি,
অধ্যাপক ডাঃ গালিব, ভূমি ন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক পারভেজ হাসান,
পুলিশের ডিআইজি মোল্লা আজাদ হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মহিদুল ইসলাম, অধ্যক্ষ সাইফুদ্দিন, ডাঃঅ সীম সমাদ্দার প্রমুখ।
পরে সচিব ড. মোঃ ফরিদুল ইসলামকে আহবায়ক ও উপস্থিত সকলকে সদস্য করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা
ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে
বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত