পাঁচবিবি সীমান্তে বিজিবি'র মাদক উদ্ধার
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউপির কল্যাণপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোস্তাফিজুর রহমান সঙ্গীয় সদস্যদের সহায়তায় পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তের মেইন পিলার ২৭৭/৬-এসের আনুমানিক ১'শ গজ বাংলার অভ্যন্তরে কল্যাণপুর মাওয়ালী পাড়া মাঠে অভিযান চালিয়ে ৫১৩'বোতল ফেন্সিডিল সহ মোঃ নাসিম হোসেনকে (২৫) আটক করতে সক্ষম হলেও ৩ 'জন পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ সাইদুর রহমানের ছেলে।
পত্নীতলা-১৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন গতকাল বলেন, ফেনসিডিল পাচারের সঙ্গে জড়িত আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে থানায় মামলা দিয়ে উদ্ধারকৃত ফেনসিডিল সহ আসামিকে পুলিশে সোর্পদ করা হয়। ফেন্সিডিলগুলোর আনুমানিক সিজার মূল্য-২ লক্ষাধিক টাকা বলেও জানান অধিনায়ক ।
Rp / Rp
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না
বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান