ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

জয়পুরহাটে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক শিক্ষার্থী


মতলুব হোসেন, জয়পুরহাট photo মতলুব হোসেন, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১:৭

জয়পুরহাট জেলা কারাগার থেকে সিরাজুল ইসলাম (১৮) নামে এক আসামি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। গত বৃহ¯পতিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হওয়া পরীক্ষায় তিনি অংশ নেন। 
জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জেলা কারাগারের জেল সুপার (অতিঃ দাঃ) মো: আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হয়ে একজন শিক্ষার্থী জয়পুরহাট জেলা কারাগারে ছিলেন। তিনি চলতি মাসের গত ৩ এপ্রিল থেকে কারাগারে রয়েছেন। আদালতের নির্দেশে কারাগারে তার এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে এবং পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কারাগারের ভিতরে পড়াশোনা করতে পারেন সেজন্যও ব্যবস্থা করা হয়েছে। সিরাজুল ইসলাম রাজশাহী বোর্ডের শিক্ষার্থী। তিনি আরও বলেন, নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক সহ প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। তাছাড়া জেলা প্রশাসক আফোজা আকতার চৌধুরী ইতিমধ্যে জেলখানা পরিদর্শন করে ওই পরীক্ষার্থীর খোঁজ খবর নিয়েছেন। তাকে তার সকল বই সরবরাহ করা হয়েছে।
জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান আরও জানিয়েছেন, জেলায় এবার ৩০টি কেন্দ্রে ১২ হাজার ৬০৪ জন এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯৬১ জন ছাত্র ও ৫ হাজার ৬৪৩ জন ছাত্রী।

Rp / Rp

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা