বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ
বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক মৎস্য ঘের ব্যবসায়ী ভাই।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ঘের ব্যবসায়ীর ভাই মোঃ কামরুল ইসলাম।
তিনি তার অভিযোগে বলেন, জেলার রামপাল উপজেলার পেড়িখালী পশ্চিম বিলে কাটাখালি খালে দক্ষিণ পাশে তার ভাই মোঃ মহসিন বাদশা এর নিজস্ব ও নগদ জমায় বন্দবস্ত নেওয়া প্রায় ৪০ একর জমিতে ১৯৯৫ সাল হইতে মৎস্য চাষ করে আসিতেছি।
গত ৯ এপ্রিল গভীর রাতে মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার, মিজান শেখ, আব্দুল্লাহ ইজারাদার, মোঃ মুক্ত ঠিয়াল, মোঃ হাফিজ লাঠিয়াল, মোঃ জিয়া শেখ,ইদ্রিস হাওলাদার সহ ১০/১৫ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে মৎস্য ঘেরের পাহারাদার শহিদুল ইজারাদার, মোঃ রুহুল আমিন ও আঃ সবুর গাজীকে মারপিট করে মৎস্য ঘের থেকে বরে করে দিয়ে ঘেরে পালিত ৩৮ টি গাড়োল, একটি নৌকা, সোলারের ১২ ভোল্টের ব্যাটারি, মাছ ধরা ৩টি ঝাকি জাল, একটি টচ লাইট, ২ টি দা, ১৫ কেজি চাউল, ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি মাছ লুট করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৭৪ হাজার ৫ শত টাকা। এসকল সন্ত্রাসী ও লুটপাট কারিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টন্ত মূলক শাস্তির দাবি জানান। বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ
Ahad Hossain / Ahad Hossain
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা