ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলের লোহাগড়া থানার মাদক সম্রাট বাবুল ঠাকুর সেনাবাহিনীর অভিযানে আটক


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১২-৪-২০২৫ বিকাল ৭:৪

নড়াইল জেলার লোহাগড়া থানার অন্তর্গত নোয়াগ্রাম ইউনিয়নের চিন্তিত মাদক ব্যবসায়ী বাবুল ঠাকুর (৪৫) কে ৫- ই আগষ্টের নাশকতার মামলায় (১১-৪-২০২৫) শুক্রবার গভীর রাতে সেনাবাহিনী তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পর তার ঘর তল্লাশি করে দেশিয় তৈরি অস্ত্র রামদা ,খুর, চাইনিজ কুড়াল বিদেশি মদের বোতল উদ্ধার করেছেন যৌথবাহিনীর একটি বিশেষ দল 

বাবুল ঠাকুর নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্ৰামের মোঃ রেজাউল শেখের ছেলে। বাবুল ঠাকুর নোয়াগ্রাম ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।

  মাদক ব্যবসা স্থায়ী ভাবে পরিচালনা করতে তৎকালীন আওয়ামী সরকারের ছত্র ছায়াতে আশ্রয় নেয় মাদক সম্রাট বাবুল ঠাকুর এবং অতি অল্প সময়ের মধ্যে টাকার জোরে লুফে নেয় নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এর পদ পদবি । এর পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি 

উওর লোহাগড়া এলাকার মাদক সম্রাট হয়ে পাকা বাড়ি সহ এলাকায় ব্যাপক আলোচনায় আসেন এই বাবুল ঠাকুর। উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে বাব বার হেরে গিয়ে ও টাকার গরমে প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন 

তৎকালীন ফ্যাসিস্ট সরকারের শাসনামলে নড়াইল আইনজীবী সমিতি ও জিম্মি হয় পড়ে এই বাবুলের হাতে । তখনকার নড়াইল জেলা আইনজীবি সমিতির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা সভাপতি ছিলেন এডভোকেট সুবাস চন্দ্র বোস।আর এই সুবাস চন্দ্র বোসের একান্ত ব্যক্তিগত মহরি ছিল এই বাবুল ঠাকুর । নড়াইল কোর্টে জামিন দেওয়া ও জামিন নামঞ্জুর মোটা অংকের ঘুষ দূর্নীতি সবটাই পরিচালিত হতো এই বাবুলের হাত ধরে 

বাবুল কে গ্রেফতার করাতে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সেনাবাহিনীর চলমান এই অভিযানকে সাধুবাদ জানিয়ে এলাকার সচেতন মহল। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Rp / Rp

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত