ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

বটিয়াঘাটায় হযরত মুহাম্মদ সঃ নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল


মোঃ সাহাব উদ্দিন বটিয়াঘাটা, খুলনা  photo মোঃ সাহাব উদ্দিন বটিয়াঘাটা, খুলনা
প্রকাশিত: ১৬-৪-২০২৫ রাত ৯:২০

খুলনার বটিয়াঘাটা ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের বাসিন্দা ইছাবুর গোলদার,সোমবার সকালে কাতিয়া নাংলা বাজারে চায়ের দোকানে বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করে। তাৎক্ষণিক কিছু ধর্ম প্রাণ মুসলমান প্রতিবাদ করলে সে ওখান থেকে চলে যায়। পরবর্তীতে বিকালে আবারও সে বাজারে আসলে তাকে দেখে তাকে ধরে একটি দোকানের মধ্যে আটকে রেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ আসার আগেই সেখান থেকে সে পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বটিয়াঘাটার তাওহীদি জনতা মঙ্গলবার বিকাল চারটার সময় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ সভায় বক্তৃতা করেন ইমাম পরিষদের থানা সভাপতি মুফতি শহিদুল ইসলাম,খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আলামিন গোলদার, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাঈদ, ৩ নং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ ওমর ফারুক,ইউপি চেয়ারম্যান আসলাম হাওলাদার, স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী আজাদ, হাফেজ খান জাহান,৩ নং ইউনিয়ন জামাতের উলামা সভাপতি হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম পরিষদের সংগঠনিক সম্পাদক এনামুল হক। বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Masum / Masum

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ