বিয়ের প্রতিশ্রুতিতে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনএসআই মাঠ কর্মকর্তা বিরুদ্ধে
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়া ও প্রতারনার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে লিখিত অভিযোগে হাফিজা আক্তার ঝুমুর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের বিরুদ্ধে ওই অভিযোগ তুলে ধরেন। হাফিজা আক্তার ঝুমুর শরনখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত সিদ্দিক সরদারের কন্যা।
লিখিত অভিযোগে ঝুমুর বলেন, শরনখোলা উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আবু হানিফ মাওলানার ছেলে অহিদুল ইসলাম দুর্জয়ের সাথে ২০২০ সালে কোডেক এনজিওতে চাকুরী করার সুবাদে তার সাথে আমার পরিচয় হয়। সেই থেকে আমাদের মধ্যে ভাল সম্পর্ক গড়ে ওঠে এবং তখন আনেক আপত্তিকর ছবিও তুলেছে সেই ছবিগুলি আমার আত্মীয় স্বজন ও আমার স্বামীকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে বিয়ের কথা বলে শারিরীক সম্পর্ক গড়ে তোলে। সেই থেকে অহিদুল বিভিন্ন সময় চাকুরীর ও ব্যবসাসহ বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে নগদ টাকা নেয়। পরে গত ২৫ নভেম্বর ২০২৩ সালে তার জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসাবে চাকুরি হলে আমি আমার পাওনা টাকা চাইলে অহিদুল ইসলাম দুর্জয় আমাকে একটা ২০ লক্ষ টাকার চেক প্রদার করে চেক নিয়ে ব্যাংকে টাকা তুলতে গেলে জানতে পারি ঐ চেকের মালিক তার সেজ ভাই মোঃ এনামূল হাওলাদার। আমি এ ঘটনায় ৯ এপ্রিল ২০২৪ ইং তারিখে চেক জালিয়াতির একটি প্রতারনা অভিযোগে আদালতে মামলা দ্বায়ের করি। এ মামলায় গত ১৬মার্চ ২০২৫ তারিখে কোট জেল হাজতে প্রেরন করে এখনো সে বাগেরহাট জেলা কারাগারে আছে। আমি এই প্রতারক জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা অহিদুল ইসলাম দুর্জয়ের দ্বারা আমি মারাত্মকভাবে প্রতারিত হয়েছি। তার বিচার ও শাস্তির দাবি জানাই।
Rp / Rp
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা