ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ছেলের মুক্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন:


ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি photo ফখরুল ইসলাম.ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২৫ রাত ৮:১৪

শনিবার ( ১৯ এপ্রিল) দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্ব ছাগলনাইয়া নিবাসী আবদুর মন্নানের স্ত্রী বিবি হাজেরা বলেন, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে আজহারুল ইসলাম, ছোট ছেলে আবদুল হান্নান পড়ালেখার পাশাপাশি ছাগলনাইয়াতে একটা ক্ষুদ্র ব্যবসা (মোবাইল সার্ভিসিং) পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছে। 

তার মামা শশুর আবু আহাম্মদ ও জালাল আহাম্মদ এর সাথে জমি সংক্রান্ত বিরোধ ০৮ মার্চ ২০২২ তারিখ থেকে মামলা আদালতে চলমান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ১মে ২২ ও ০১ এপ্রিল ২০২৩ তারিখে তার দুই সন্তানকে গাড়ি চাপায় হত্যা চেষ্টা করে। ৭ জুলাই ২৩ তারিখে আমি অসুস্থ হলে ডাক্তার আশ্রাফুল ইসলামকে প্রভাবিত করে ভুল ঔষুধ খাইয়ে তাকে হত্যা চেষ্টা করে বিবাদীরা।

৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর ২০ আগস্ট বিবাদীরা তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও প্রায় ২ লক্ষ টাকার মোবাইল সার্ভিসিংয়ের মালামাল লুটপাট করে এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয়। জি আর মামলা নং ১৭১, তারিখ ২৭ অক্টোবর ২৪ইং। 

উক্ত মিথ্যা মামলায় বিগত ১০ ডিসেম্বর২৪ইং তারিখে তার ছোট ছেলে আবদুল হান্নানকে গ্রেফতার করে। সাতদিন কারা ভোগের পর সে জামিন পায় এবং উক্ত মিথ্যা মামলায় বিগত ১৯ মার্চ ২৫ইং তারিখে তার বড় ছেলে ফেনী সরকারী কলেজ অনার্স ৩য় বর্ষের পরীক্ষার্থী আজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়। ২৬ দিন কারা ভোগের পর ১৬ এপ্রিল ২৫ইং তারিখে সে জামিন লাভ করে। 

ঐ দিনই জেল গেট থেকে ষড়যন্ত্র মূলক আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। জি আর মামলা নং ৩৬৩/২৪ইং।

সংবাদ সম্মেলনে মা বিবি হাজেরা বলেন, উক্ত মামলার বিবরণে আমরা জানতে পারি, ফেনীতে সাইদুল হক সন্ত্রাসীদের হাতে শহীদ হয়। নিহত সাইদুল হকের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ১৪ই আগস্ট ফেনীর আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমার ছেলের নাম নেই এবং ঘটনার সাথে ছেলের কোন সম্পৃক্ততা নেই। ঘটনার দিন আমি অসুস্থ থাকায় আমার ছেলেরা বাসায় ছিল।

এই ছাড়াও দুই ছেলেকে মিথ্যা মামলা থেকে পরিত্রানের জন্য উক্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর ও সেনা ক্যাম্প ফুলগাজী অফিসে লিখিত অভিযোগ দাখিল করছি।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়, ফেনী জেলা প্রশাসক, পুলিশ সুপার, ছাগলনাইয়া থানার ওসি, উপজেলা নির্বাহী অফিসার সহ দেশবাসী সকলের দৃষ্টি আর্কষণ করে নিরপরাধ দুই ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

Rp / Rp

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়

বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ

মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মহাদেবপুরে  নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা  করেছে - ফ্যাসিবাদীরা

বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি