কালভার্ট থেকে রডের বদলে বেড়িয়ে এলো বাঁশ
জয়পুরহাটের আক্কেলপুরে গ্রামীণ সড়কের একটি সরু কার্লভার্ট নতুন করে নির্মাণের জন্য ভাঙার পর রডের বদলে বাঁশের চাঁটাই বেড় হয়েছে। বিষয়টির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় হুলুস্থুল পড়ে যায়। এলাকাবাসীর দাবি দুর্নীতি করে কার্লভার্টটি নির্মাণ করা হয়েছিল। কার্লভার্টে রডের ব্যবহার কম করে বাঁশের চাটাইয়ের ওপর ঢালাই করা হয়েছিল। কার্লভার্টটি ভাঙা না হলে বাঁশের চাটাই দেওয়ার কথা তাঁরা জানতেই পারতেন না।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জাফরপুর-গণিপুর সড়কের গণিপুর গ্রামের সামনে একটি সরু কার্লভার্ট নতুন করে নির্মাণের জন্য ভাঙা হয়েছে। ভাঙা অংশ বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওই কার্লভার্টের নিচে বাঁশের চাটাইয়ের কিছু অংশ সেখানে রাখা হয়েছে। সেই চাটাইয়ের বাঁশগুলো এখনো অনেকটা সতেজ রয়েছে। কার্লভার্টের নিচে তাকালে দেখা যায়, সেখানে এখনও কিছু বাঁশের চাঁটাই রয়েছে। ঢালাইয়ের অংশে কয়েকটি রড রয়েছে। রডগুলোও জং ধরে খুলে পড়ছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ওই কার্লভার্টটি গত ২০০৫-২০০৬ অর্থ বছরে নির্মাণ করা হয়েছিল। এটা একটা ছোট ইউড্রেন কার্লভার্ট। সেই সময় বাঁশের চাটাই দিয়ে সার্টারিং করে তার উপর দিয়ে ঢালায় করা হয়েছিল।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় বছর দুয়েক আগে কার্লভার্টের একাংশ ভেঙে গিয়েছিল। তখন কার্লভাটের ওপরের অংশ ঢালাই দেওয়া হয়। কয়েক দিন আগে কার্লভার্টটি নতুন করে নির্মাণের জন্য একাংশ ভাঙা হয়। তখন কার্লভার্টের নিচে বাঁশের চাঁটায় দেখে শ্রমিকরা অবাক হন। এসময় গ্রামের কয়েক জন তরুণ খবর পেয়ে সেখানে এসে কার্লভার্টের রডের বদলে বাঁশ দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন।
সোনামুখী ইউপির নয় নম্বর ওয়ার্ডের সদস্য সরদার আয়নাল হক বলেন, প্রায় বছর দুয়েক আগে কার্লভাটটি নির্মাণ করা হয়েছিল। নতুন করে কার্লভার্টটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন কার্লভাটের একাংশ ভাঙতেই বাঁশের চাঁটাই বের হয়ে এসেছে। কার্লভাটটিতে রডের বদলে বাঁশের চাটাই দেওয়া হয়েছিল। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাঁদের শাস্তির দাবি জানাচ্ছি। গণিপুর গ্রামের আসমাউল হক লিটন বলেন, কার্লভার্ট যখন ভাঙা হয় তখন নিচে লক্ষ্য করে দেখি, কার্লভার্টটির তলায় বাঁশের চাঁটাই দেওয়া আছে। বাঁশের চাঁটাই দিয়ে কার্লভাটটি নির্মাণ করা হয়েছিল। এখন যে কার্লভাট নির্মিত হচ্ছে সেটি যেন সুন্দরভাবে করা হয়। আগে যে বাঁশের চাঁটাই দিয়ে নিম্নমানের কার্লভার্ট নির্মিত করা হয়েছিল তাঁদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
অভিযোগ ভিত্তিহীন দাবি করে জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম বলেন, ফেসবুকে দেখার পর বিষয়টি আমাদের নজরে আসলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটা একটা ইউড্রেন কার্লভার্ট। বিগত ২০০৫-২০০৬ অর্থ বছরে নির্মাণের সময় বাঁশ দিয়ে চাটাই তৈরি করে সার্টারিং করে তার উপর রড দিয়ে ঢালায় করা হয়েছিল। ঠিকাদার পরে সেটি অপসারণ করেনি।
Rp / Rp
মহাদেবপুরের জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়কে মহিলা কলেজ করা হবে -- এমপি ফজলে হুদা
বরগুনা ১ আসনের এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দিলেন সাংবাদিক মীর খাইরুল
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী খানজাহান আলী দরগাহ মোটেলে অনুষ্ঠিত
মহাদেবপুরে এমপির উপস্থিতিতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত সাধারণের মাঝে খুশির জোয়ার
দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মনোরম ইফতার মাহফিল
তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ -- ডাঃ জাহিদ হোসেন
চিৎকার করলে গুলি করার হুমকি, লোহাগড়ায় পুলিশের খাঁচায় যুবক
কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে -- খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
খাল খননে সুফলভোগী হবে হতদরিদ্ররা - ত্রাণমন্ত্রী
লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা
বাগেরহাটে এতিমদের হাতে ঈদের নতুন পোশাক বিতরণ
মোড়েলগঞ্জে ব্র্যান্ড নকল করে নিম্নমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুকুতে শিশুরা