ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

দেলদুয়ার নাগরপুর বিএনপি মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের সঙ্গে মতবিনিময় সভা


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার-নাগরপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল সরকার।

সভায় সভাপতিত্ব করেন এলাসিন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রিয়াজ সিকদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম তালুকদার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা কৃষক দলের সভাপতি জনাব মারুফ। উপস্থিত ছিলেন এলাসিন ইউনিয়ন যুবদলের সভাপতি মন্ছুর এবং সাধারণ সম্পাদক উজ্জল হোসেন।

এছাড়া এলাসিন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল মোল্লা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাব্বি এবং উপস্থিত ছিলেন এলাসিন ইউনিয়ন বিএনপির স্থানীয় ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

বক্তারা বলেন, “মামলা-হামলা ও সংকটের সময় জুয়েল সরকার আমাদের পাশে ছিলেন। তিনি যদি ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হন, তবে দেলদুয়ার ও নাগরপুরের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, জুয়েল সরকারের নেতৃত্বে এলাকার জনগণের উন্নয়ন ও অধিকার রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Masum / Masum

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

বাগেরহাটে গ্রাম আদালত সক্রিয়করণে অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত

লক্ষীপুর থেকে সাতক্ষীরা -উন্নয়ন ও সাংগঠনিক দায়িত্বে বীথিকা বিনতে হোসাইন

দৌলতপুরে আলোচিত জোড়া খুনের আসামি  সবুজ গ্রেফতার

বিএমইঊজে ফেনী জেলার নির্বাচনী তফসিল করা হয়েছে

নড়াইলে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

খানজাহান আলীর মাজারের কুমির  ফিরিয়ে  আনার দাবিতে সংবাদ সম্মেলন