গারো পাহাড় সীমান্তে অজগর উদ্ধার : বনে অবমুক্ত করলো বন বিভাগ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এসময় ধরতে যাওয়া রাকিব মিয়া (১৪) নামে এক কিশোরকে সাপটি কামড়ে দেয়। এতে সে আহত হয়।
আহত রাকিব উপজেলার পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের ছেলে। আহত রকিবকে বারোমারি মিশন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ১ জুলাই মঙ্গলবার বিকেলে সাপটিকে উদ্ধার করে বন বিভাগ।
বন বিভাগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের বাড়িতে আমগাছে ১ জুলাই মঙ্গলবার সকালে সাপটিকে একটি আমগাছে দেখতে পান বাড়ির লোকজন। এসময় গাছে নিচে জালপেতে সাপটিকে লাঠি দিয়ে খোচিয়ে নিচে ফেলা হয়। জাল থেকে বস্তা বন্দির করার সময় সাপটি রাকিবকে কামড়ে দেয়। পরে দ্রুত চিকিৎসা দিতে রাকিবকে বারামারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়।
১ জুলাই বিকেলে বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে মধুটিলা এলাকার বনে অবমুক্ত করা হয়।
মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, গারোপাহাড় থেকে সাপটি একটি গাছে আশ্রয় নিয়েছিল। পরে ধরতে গিয়ে সাপটি একজনে কামড়ে দিয়েছে। উদ্ধারের পর বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
Rp / Rp
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
Link Copied