ফেনীর অসুস্থ খেলোয়াড় নূর মোহাম্মদ কে রিক্সা উপহার দিলেন জেলা প্রশাসক
ফেনীর সাবেক এক অসুস্থ ক্রিকেট অ্যাম্পেয়ারকে রিক্সা উপহার দিলেন জেলা প্রশাসক। বুধবার ১৭ জানুয়ারি বিকেলে ফেনীর জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার তাঁর কার্যালয়ের সামনে সাবেক ক্রিকেট অ্যাম্পেয়ার নুর মোহাম্মদের হাতে এ নতুন রিক্সাটি তুলে দেন।
ফেনী শহরের বিরিঞ্চি এলাকার নুর মোহাম্মদ ২০০০-২০০৬ সালে ফেনী জেলার ক্রিকেট অ্যাম্পেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করে সংসার চালাতেন। ২০১৭ সালের ১৮ ডিসেম্বর স্ট্রোক জনিত সমস্যায় তাঁর অর্ধাঙ্গ নিস্ক্রিয় হয়ে যায়। পরিবারের একমাত্র কর্মক্ষম নুর মোহাম্মদ দুই ছেলে ও স্ত্রী নিয়ে চরম বিপর্যের মুখে পড়েন।
ফেনীর জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, একজন খেলোয়াড় দেশ ও জাতির জন্য অনেক কিছু দেন। অনেক ত্যাগ স্বীকার করেন। নুর মোহাম্মদ এর বাইরে নয়। আমরা তার পরিবারে সচ্ছলতা ফিরি দিতে পারবো না। তারপরও একটা রিক্সা উপহার দিয়েছি, যার আয় দিয়ে সামান্য হলেও পরিবারের সহযোগিতা হবে। পাশাপাশি একজন রিক্সা চালকও উপকৃত হবে।
এ সময় ফেনী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) অভিষেক দাশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন।
Masum / Masum
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে দুই পাইপবোমা নিষ্ক্রিয়
বিশ্বে এখন খাদ্যের অভাবের চেয়ে নিরাপদ ও মানসম্মত খাদ্যের চাহিদাই বড় হয়ে দেখা দিয়েছে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) কর্তৃক ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় চোরা চালানী মালামাল জব্দ
মহাদেবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মহাদেবপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ
বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ
মহাদেবপুরে জল বায়ুর প্রভাব মোকাবেলায় যুব ফোরামের ব্যতিক্রমী উদ্যোগ
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ব্যাক ওয়াটার ট্যুরিজম উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সোপান সমবায় সমিতির আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ বাস্তবায়ন
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন
শুধুমাত্র জিয়া দম্পতির সন্তান হাওয়ায় কোককে হত্যা করেছে - ফ্যাসিবাদীরা
বাগেরহাট শহরের ২ টি ক্লিনিকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
Link Copied