বাগেরহাটে কৃষক দলের নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ
বাগেরহাটে কৃষক দলের নেতা হাওলাদার রফিকুল ইসলাম বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যতনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নির্যাতনের শিকার এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ এপ্রির) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে নির্যাতনের শিকার বাসিন্দাদের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সভাপতি গউর চন্দ্র পাল। অভিযোগে বলেন, শান্তিপ্রিয় জনতার পক্ষে অবস্থান নেওয়ায় কৃষক দল নেতা হাওলাদার রফিকুল ইসলাম বিগত ২২এপ্রিল বিকাল অশোক মন্ডলের মোবাইল ফোনে ফোন করে আমার নিকট চাঁদা দাবী করে এবং হুমকি প্রদান করে। ঐ দিন রাতে রশময় অধিকারী বাড়ীতে কালীপূজার অনুষ্ঠানে বসা অবস্থায় আমাকে অশালীন ভাষায় গালি-গালাজ করে ও হুমকি প্রদান করে । অভিযোগে তিনি আরো বলেন, সাবেক ইউপি সদস্য মধুসুধন মন্ডল বাড়ী থেকে ভ্যান যোগে বাগেরহাট যাওয়ার পথে বারাকপুর বাজারে তার গতি রোধ করে কৃষক দলের নেতা হাওলাদারের নির্দেশে সুমন দাস পকেটে থাকা ২,০০০/- টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি চলমান রেখেছে । বিজন কৃষ্ণ পাল নামেন এক শিক্ষকে গত ৫ এপ্রিল রফিকুল মারধর ও হুমকি প্রদান করেছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত উজ্জল কুমার পাল অভিযোগ করে বলেন, হাওলাদার রফিকুল ইসলাম আমার নিকট থেকে বিগত ৮ আগস্ট সকালে অফিসে যাওয়ার সময় আমার গাড়ীর গতি রোধ করে পূর্বের মিমাংশিত বিষয়কে কেন্দ্র করে ৩ হাজার টাকা মিথ্যা ভিত্তিহীন জরিমানা করে নেয়। সংবাদ সম্মেলনে তারা এ সকল ঘটনায় অভিযুক্ত বিএনপি নামধারী সন্ত্রাসী রফিকুল হাওলাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন যাতে তারা বৈষম্যহীন বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম সহ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শত শত নির্যাতনের শিকার নারী-পুরুষ ।
Rp / Rp
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা