ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ইবিতে ৫৩৭ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে ইউজিসি দল


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৬-৪-২০২৫ রাত ১০:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটির ১১তম সভা শনিবার (২৬ এপ্রিল) ভিসি বাংলোর কনফারেন্স রুমে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহথর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

 

সকাল সাড়ে ১১ টায় শুরু এ সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ.কে.এম শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক ড. মোঃ নওয়াব আলী এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক প্রকৌশলী মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত থেকে সভায় অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও কমিশন এবং আইএমইডি-এর প্রতিনিধিগণ। তাঁরা প্রকল্প সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্তির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। তাঁরা বলেন, কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। শিক্ষার্থীদের আবাসিক সংকট এবং একাডেমিক জায়গার অপ্রতুলতার কথা বিবেচনা করে পাঁচটি ছাত্র হল এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য সরকারের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়।

 

এরপর ইউজিসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে প্রকল্পের বিভিন্ন সাইট সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিগণ প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

 

উল্লেখ্য যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (তৃতীয় পর্যায়)-১ম সংশোধিত শীর্ষক ৫৩৭ কোটি ৭ লক্ষ টাকার প্রকল্পের ৬৫ ভাগ কাজ ইতোমধ্যেই সমাপ্ত হয়েছে।

Masum / Masum

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত