ভেড়ামারায় নেশায় আসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা
কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত ছেলে মো: বিপ্লব হোসেনের(৩৫) বিরুদ্ধে মামলা করেছেন বাবা মোঃ নুরুল ইসলাম। ছেলের দ্বারা বারবার শারীরিক অত্যাচার, নির্যাতন আর হত্যার হুমকির ফলশ্রুতিতেই মামলা করেছেন বাবা নুরুল। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী নুরুল ইসলাম।
২৯ শে এপ্রিল (মঙ্গলবার) দুপুরে, ভেড়ামারা থানায় নিজে হাজির হয়ে এই মামলা করেন তিনি। দায়েরকৃত মামলা নাম্বার ৩২। এদিকে বাবার মামলার প্রেক্ষিতে ছেলে বিপ্লবকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।মোঃ বিপ্লব হোসেন, মোঃ নুরুল ইসলামের প্রথম ছেলে সন্তান। তাদের বাড়ি ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ায় অবস্থিত।
মো: নুরুল ইসলাম বলেন, বিপ্লব আমার বড় ছেলে। সে মারাত্মকভাবে প্রতারণা, মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত। জুয়ার টাকা নিতে দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার,শারীরিক নির্যাতন আর হত্যার হুমকি দিয়ে আসছে। এর আগে ২০২৪ সালের ২রা নভেম্বর সে আমাকে মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যে জখম করে। আমি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলাম। তার মাকে মেরে হাতের আঙ্গুল ভেঙে দিয়েছিল। গতকাল সোমবার ২৮ এপ্রিল সে আমাকে হাসুয়া দিয়ে হত্যা করতে এসেছিল। গত বছর সে প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। তার ছেলের প্রতারণা আর জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড়িও পুড়িয়ে দিতে গেছে কয়েকবার। বিপ্লব হোসেন ইলেকট্রিক্যাল পণ্য ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে একাধিক বার।
বিপ্লবের ছোট ভাই ইখলাস হোসেন অভিযোগ করে বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। লাখ লাখ টাকা জুয়া খেলে শেষ করেছে সে।
বিপ্লবের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লবের নেশাই বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়া আর বিপথে তা খরচ করা। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর মাকে নির্মম নির্যাতন করতো।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।
Rp / Rp
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪
মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ
মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন
নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ সেশন পরিচালনা
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর তৎপরতায় শ্রীপুর সীমান্তে ০৭ জনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত
Link Copied