ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

মে দিবস উপলক্ষে ছায়া সংসদ বিতর্ক: শ্রমিক অধিকার সুরক্ষায় জোরালো বার্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৫ রাত ৮:৩০

মহান মে দিবস-২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) প্রাঙ্গণে "শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে" প্রতিপাদ্যে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা "শ্রমিক অধিকার সুরক্ষায় মালিক অপেক্ষা শ্রমিক সংগঠনের দায়িত্ব বেশি" বিষয়ে বিতর্কে অংশ নেন।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শ্রমিক-মালিক সম্পর্কের উন্নয়নে ত্রিপক্ষীয় কাউন্সিলের আলোচনা জোরদার করা হয়েছে। যেসব মালিক শ্রমিকদের ন্যায্য অধিকার দেন, তাদের প্রতিষ্ঠানে অসন্তোষ কম। কিন্তু রানা প্লাজার মতো ট্র্যাজেডি মালিকপক্ষের অবহেলার ফল। তিনি শ্রমিকদের বকেয়া মজুরি না দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের ঘোষণা দেন।


উপদেষ্টা জাপানের টয়োটার উদাহরণ টেনে বলেন, ৪০ বছর ধরে সেখানে শ্রমিক অসন্তোষ নেই, যদিও ট্রেড ইউনিয়ন সক্রিয়। বাংলাদেশেও এমন শিল্পসংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে পুলিশি দমন-পীড়নের কথাও উল্লেখ করেন।


অনুষ্ঠানে তেজগাঁও কলেজের বিতার্কিক দল বিজয়ী হয় এবং উপদেষ্টা তাদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন।

Rp / Rp

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত