ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৫-৫-২০২৫ বিকাল ৬:৩৪

বাগেরহাটে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা। সোমবার (০৫ এপ্রিল) সকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জজ আদালতের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক এফএম জাহাঙ্গীর হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির অঞ্জন কুমার দাস, আবুল বাশার, ইমতিয়াজ শাওন প্রমুখ।
বক্তারা বলেন, বিচার বিভাগীয় কর্মচারীরা রাত দিন কষ্ট করে। তাদের পদন্নতী, বেতন ভাতায় নানা অসংগতি রয়েছে। এসব সমাধান করা এখন সময়ের দাবি। অতিদ্রুত সরকার আমাদের দাবি মেনে নিবে বলে আশাকরি।
দাবিগুলো হচ্ছে, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করে পদস্থান আদালত ও ট্রাইবুনাল সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কুলের আলোকে বেতন ভাতা প্রদান ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করা। জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা দাবি জানান।

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে