ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

ছবির গল্প শুধুই বিনোদন নয়, ভবিষ্যতের জন্য বিনিয়োগও-- পরিবেশ উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ রাত ১২:১২

"যেখানে পরিবেশ সংকট প্রতিদিন প্রকট হচ্ছে, সেখানে সৃজনশীল গল্প বলা ও চিত্রশিল্প ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতিবান্ধব করে গড়ে তুলতে পারে"— বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, "ছবির গল্প শুধুই বিনোদন নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।"

 

উপদেষ্টা সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির অ্যালায়েন্স ফ্রঁসেজ দে ঢাকায় অনুষ্ঠিত “ইকরিমিকরি: এক কল্পনার জগৎ—ছবির বইয়ের দুনিয়া” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, "ছবির বই শুধু ছবি আর গল্প নয়। এগুলো শিশুর মনে সহমর্মিতা, কৌতূহল ও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করে। বন্যপ্রাণী ও প্রকৃতির সৌন্দর্য শিশুদের কাছে তুলে ধরলে, তারা পরিবেশের রক্ষক হয়ে উঠবে।" তিনি আহ্বান জানিয়ে বলেন, "শিশুরা প্রকৃতিকে যেন ভয় না পায়, বরং ভালোবেসে বড় হয়।"

 

অনুষ্ঠানে শিশুদের জন্য প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে আঁকা অসাধারণ সব ছবি প্রদর্শিত হয়। এতে শিশুরা যেমন আনন্দ পায়, তেমনি জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়েও সহজভাবে ধারণা লাভ করে।

 

সৈয়দা রিজওয়ানা হাসান এমন উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, "এ ধরনের উদ্যোগ সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার মিলনস্থল তৈরি করে।"

 

পরিবেশ উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং উপস্থিত শিশু, অভিভাবক, শিল্পী ও আয়োজকদের সাথে মতবিনিময় করেন।

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত