ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

আমাদের সরকার কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সর্বক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ দিতে চায়---উপদেষ্টা শারমীন এস মুরশিদ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৬-৫-২০২৫ রাত ১২:১৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমাদের সরকার কর্মক্ষেত্রে সাফল্য অর্জনে সর্বক্ষেত্রে মেয়েদের সমান সুযোগ দিতে চায়। বর্তমানে ছেলেদের চাইতে মেয়েরা শিক্ষাসহ সকলক্ষেত্রে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, টেকনোলজির এই যুগে আমাদের মেয়েদের সকলক্ষেত্রে নতুন কর্মসুযোগ সৃষ্টিতে, নতুন পরিকল্পনা, নতুন ভাবনায় সকলের ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে।

তিনি আজ ঢাকায় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান, আইএলও কান্ট্রি ডিরেক্টর তুওমো পাওতিয়েনেন, বাংলাদেশ এমপ্লয়ারস ফেডারেশন এর ভাইস প্রেসিডেন্ট তাহমিদ আহমেদ, ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন এর চেয়ারম্যান বাদল খান, বিবিডিএন ও বহ্নিশিখার পরিচালক এবং বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, কর্মক্ষেত্রে মেয়েদের অধিকার এবং শিশুকে বুকের দুধ খাওয়ানোর সুব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে পর্যন্ত মেয়েদের কর্মক্ষেত্রের প্রতিপ্রতিষ্ঠানে ডে-কেয়ার স্থাপন করা অত্যাবশ্যক। যাতে স্বাচ্ছন্দে কর্মক্ষেত্রে মেয়েরা কাজ করতে পারবে এবং ডে-কেয়ারে শিশুরা মাতৃত্বসুলভে বেড়ে উঠবে। এ লক্ষ্যে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রাম পর্যায় পর্যন্ত উন্নত মানের কেয়ার ডেভিং ডেভেলপ করতে চাই।

কর্মযোগ্য শ্রমিক নারী যারা ঘর থেকে বের হয়ে কর্মক্ষেত্রে কাজে যাচ্ছে এবং ঘরে ফিরছে তাদের নিরাপত্তার জন্য আমাদের ভাবনার বিষয় আছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গার্মেন্টস ও অন্যান্য শ্রমিক মেয়েদের যৌন হয়রানি থেকে মুক্তি পেতে নিরাপত্তার কথা ভেবে মেয়েদের জন্য ট্রান্সপোর্ট এর ব্যবস্থা করতে হবে । মেয়েদের আলাদা টয়লেটের ব্যবস্থা থাকতে হবে।

তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠান পুরুষতান্ত্রিক হওয়ার কারণে শ্রমিক মেয়েদের প্রতি সংবেদনশীল আচরণ পাওয়া যায় না, ফলে মেয়েদের কর্মক্ষেত্রে হেরেজমেন্ট লক্ষ্য করা যায়। সকল নারী শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান।

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত