ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খনন করে ১০টি পরিবারকে গৃহবন্ধি করার অভিযোগে সংবাদ সম্মেলন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৫-২০২৫ দুপুর ৩:৪৩

বাগেরহাটে রাস্তা কেটে পুকুর খনন করার ১০টি পরিবারকে গৃহবন্ধি করার  অভিযোগ এনে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই আয়কর আইনজীবী শেখ মনিরুজ্জামানের সংবাদ সম্মেলন। মঙ্গলবার দুপুবে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরে শেখ মনিরুজ্জামান বলেন, বাগেরহাট পৌর সভার ৬ নং ওয়ার্ডের -রেলরোড বাইবাস সড়ক আমার ৪ তলা বিল্ডিং ও বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব শেখ নূরুল আমিনের ২ তলা বিল্ডিং রহিয়াছে যাহাতে ১০টি পরিবার বসবাস করছে। আমরা ৪ ভাই ও ৩ বোন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত সম্পত্তি এজমালী ভোগ দখল করিতেছি। আমার ৪ তলা বিল্ডিং ৭টি ইউনিটে ৭টি পরিবারে ২৮ জন সদস্য বসবাস করে। আমাদের এজমালী সম্পত্তিতে আমার সেজে ভাই নুরুল আলম শাহাদাত আমি সহ অন্য শরীকদের না জানাইয়া বাড়িতে প্রবেশের এক মাত্র পথ সহ ৪তলা ও ২ তলা বিল্ডিং সীমানা সংলগ্ন ভূমিতে জোর পূর্বক পুকুর খনন কার্য পরিচালনা করিতেছে ফলে আমার ৪তলা বিল্ডিং এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতার ২ তলা বিল্ডিং এ বসবাসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ও বাড়ীতে প্রবেশের রাস্তা কাটিয়া পুকুর খনন করায় বাড়ীতে ১০ টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। এই পরিবারের সদস্যরা চাকুরিজিবী, শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হতে পারছে না। 
তিনি আরো বলেন, আমার পরিবারসহ আমাদের অন্যান্য শরীকদার ও ভাড়াটিয়াদের জীবন ও সম্পদ রক্ষার্থে এগিয়ে এসে উক্ত নূরুল আলম শাহাদাতকে এসব জঘন্যতম কাজ হতে বিরত রাখার ব্যবস্থা করার জন্য তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যেমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে