গ্রেনেড বাবুর সহযোগীসহ আটক ৩, অস্ত্র উদ্ধার
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ৯ টার দিকে তাদের বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে অস্ত্রসহ আটক করেছে। আটক হয়েছে গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিব।
অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভিতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করে।
এ সময়ে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ানশুটার গান, ১৭ বোতল বিদেশী মদ, দেড় কেজি গান পাউডার, রাম দা, চাপাতিসহ অনেকগুলো দেশীয় অস্ত্র, দুটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তিনি জানান, তাদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর এবং মামলার প্রস্তুতি চলছে।
Rp / Rp
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
ফুলবাড়ীতে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত
বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড
সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না