বাগেরহাটে বিআরটিএ-তে দুদুকের অভিযান
গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৭ মে) দুপুরে দুদক, বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এসময়, বিআরটিএ কার্যালয়ে দালালদের উপস্থিতি, পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান, বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রদানের প্রতিশ্রুতিতে বিকাশ-নগদের মাধ্যমে মুঠোফোনে অনৈতিক আর্থিক লেনদেনের প্রমান পেয়েছে দুদক কর্মকর্তারা।
এছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য নেওয়া পরীক্ষার একই হাতের লেখা সম্বলিত একাধিক খাতা পাওয়া যায়। এই পরীক্ষায় ২০ মার্কের মধ্যে ১২ পেলে পাশ করার কথা থাকলেও, অনেক খাতায় ৮,৯ মার্ক পেলে তাকে ৩ এবং ৪ মার্ক যোগ করে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমন প্রমান পাওয়া যায়। বিআরটিএ কার্যালয়ে অভিযানে প্রাপ্ত তথ্য পরবর্তী আইনগত তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান।
তিনি বলেন, সেবা গ্রহিতাদের হয়রানি, সেবার বিনিময়ে অনৈতিকভাবে টাকা গ্রহনসহ নানা অভিযোগে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। আমরা বেশকিছু অনিয়মের সত্যতা পেয়েছি। প্রাপ্ত অনিয়মের তথ্য পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে নির্দেশনা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
Masum / Masum
আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি
জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু
বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ
মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন
বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন
আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন
দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ
বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন
বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা