ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ঢামেক দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে ডিএমপির বিশেষ অভিযান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৫-২০২৫ দুপুর ১:১৬

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর দক্ষিণ গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে করার লক্ষ্যে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে একাধিক ব্যক্তিকে সাজা প্রদান করেছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। উক্ত সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমাণ কার্যক্রম পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করে ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ।

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ৬ মে ২০২৫ তারিখ রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এর দক্ষিণ গেট এলাকায় বিভিন্ন যানবাহনের অবৈধ পার্কিং করার অভিযোগে ডিএমপি-ট্রাফিক বিভাগের মাধ্যমে একাধিক ব্যক্তিকে বিভিন্ন দন্ড প্রদান করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

থানা সূত্রে আরো জানা যায়, একই দিনে একই এলাকায় মূল সড়কে জনসাধারণের চলাচলের রাস্তায় অবৈধভাবে স্থাপনা ও দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার ও অবৈধ স্থাপনা এবং মালামাল জব্দ করে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। সম্মানিত মহানগরবাসী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Rp / Rp

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত