ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় রাতে নিখোঁজ সকালে মিললো যুবকের রক্তাক্ত মরদেহ


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ৯-৫-২০২৫ রাত ১০:৪৭

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুকবের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা কাউলিডাঙ্গা বিল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় স্বজন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১ টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলা নিজ বাড়িতে এসে কিছুসময় পর আবার বের হয়ে যায়। এরপর থেকে সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়। শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর পেয়ে সালমান এর স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, ঘটনাস্থলে আমার পুলিশ ফোর্স সহ আমি নিজেই এসেছি। লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।পরিবেশ শান্ত আছে। এ ছাড়া ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত