ঢাকা বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কালীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ল্যাপটপ ও টাকা চুরি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১-২০২৪ দুপুর ২:৩২

ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা সাটারের লক ভেঙ্গে একটি ল্যাপটপ, একটি বাটন ফোন, একটি ডিজিটাল ক্যামেরা ও নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ পৌরসভাধীন কোটচাঁদপুর সড়কের কাশিপুর মোড়ে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। এই সেন্টারে ব্যাংক এশিয়ার এজেন্ট শাখার কার্যক্রম পরিচালিত হয়। এটি উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী ডিজিটাল সেন্টার। এর আগে ৩১ ডিসেম্বর-২৩ পরিষদ ভবনে অবস্থিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে চোরেরা একটি ল্যাপটপ, একটি ইউপিএস ও একটি মনিটর নিয়ে যায়। সেসময় চোরেরা ইউনিয়ন ডিজিটাল সার্ভার রুম, ইউনিয়ন কৃষি কর্মকর্তা ও ডিজিটাল সেন্টারের উদ্দ্যেক্তার রুমের তালা ভেঙ্গে এসব নিয়ে যায়।৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তার মো. হোসেন আলী জানান, ডিজিটাল সেন্টারে বাংক এশিয়ার এজেন্ট শাখার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমি প্রতিদিনের মত সন্ধ্যায় সেন্টারটি বন্ধ করে বাড়ি চলে যায়। শনিবার সকালে এসে দেখতে পায় সামনের সাটারের তালা লাগানো লক ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে ল্যাপটপ, ফোন ও ক্যামেরা এবং টাকা নিয়ে গেছে। ৫নং শিমলা রোকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধরী চুরির ঘটনা নিশ্চিশ করে বলেন এর আগেও চোরেরা পরিষদের ভবনের তিনটি রুমের তালা ভেঙ্গে চুরি করে। যদিও পরে চুরি যাওয়া ল্যাপটপটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। কালীগঞ্জ থানার এসআই ইকবল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন চুরির ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Masum / Masum

মহাদেবপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন মো:নজরুল ইসলাম মোল্লা

শিবচরে অভিযানে ২৮ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার

দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ 

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

পাম্পে জ্বালানি তৈল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ চালকের বিরুদ্ধে 

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

জনাকীর্ন সংবাদ সম্মেলনে অভিযোগ মোড়েলগঞ্জে বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানি মূলক মামলা

মানিকগঞ্জের সেরা ওসি সাটুরিয়ার নজরুল ইসলাম

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

বাস চালকের ভুলের কারণে ঝড়ে গেল দু'টি প্রাণ,আহত-৭