ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল ও দুম্বাসহ একজনকে আটক করেছে বিজিবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২৫ রাত ১০:৩৩

অদ্য ০৯ মে ২০২৫ তারিখ আনুমানিক ১১৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়কের দিকনির্দেশনায় এবং সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্সদল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে টাস্কফোর্সদল ভারত থেকে অবৈধভাবে পাচার করে নিয়ে আসা ৩২টি রাজস্থানী তোতাপুরি ছাগল, ১০টি দুম্বা, ০১টি মাঝারি ট্রাক ও ০১টি পিকআপ আটকসহ মোঃ ইয়াকুব আলী (২৯) নামক একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক সিজারমূল্য ২,৪৭,০০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ) টাকা।

আটককৃত ব্যক্তি যশোরের শার্শা উপজেলার বালন্ডা পুটখালী গ্রামের মোঃ আহাদ আলীর ছেলে। জব্দকৃত ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপসহ আটককৃত ব্যক্তিকে সরাইল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Masum / Masum

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত