ঢাকা বুধবার, ১৭ জুন, ২০২৬

ডিবির অভিযানে ২৪ ঘন্টায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২৫ রাত ১০:৩৫

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

গ্রেফতারকৃতরা হলো- ১। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলার সহ-সভাপতি সেলিনা ইসলাম (৫০) ২। চৌদ্দগ্রাম কুমিল্লার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া ওরফে হাসান ৩। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ পৌরসভার তিনবারের মেয়র এবং মতলব দক্ষিণ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন লিটন (৫৪) ৪। মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিসেস নার্গিস আক্তার (৫৪) ও ৫। শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদ হোসেন (৩৪)।

 

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় রাজধানীর গুলশান এলাকা থেকে সেলিনা ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে শুক্রবার ডিবি-লালবাগ বিভাগের একটি দল রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর টিকাটুলি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুস সোবহান ভূঁইয়াকে গ্রেফতার করে।

 

ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় বুসন্ধরা আবাসিক এলাকা থেকে মোঃ আওলাদ হোসেন লিটনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড এলাকা থেকে রাত আনুমানিক ০৩:৩৫ ঘটিকায় মিসেস নার্গিস আক্তারকে গ্রেফতার করে। শুক্রবার রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রাজধানীর বকশীবাজার এলাকা মাহমুদ হোসেনকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।

 

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Masum / Masum

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত