ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

আট লক্ষাধিক টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৫-২০২৫ রাত ১০:৩৬

রাজধানীর ডেমরা এলাকা থেকে আট লক্ষাধিক টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডেমরা থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো-১। লাবনী বেগম(৩২) ও ২। রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)। এ সময় তাদের হেফাজত হতে আট লক্ষ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল নোট বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

ডেমরা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে থানার মোবাইল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডেমরা থানাধীন পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় একজন ব্যক্তি জাল নোটসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সকাল আনুমানিক ৮:৩৫ মিনিটে উক্ত স্থানে পৌঁছে পুলিশ একজন নারীকে দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে লাবনী বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১,৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

 

লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানাধীন রসুলনগর সারুলিয়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় ফ্ল্যাট তল্লাশি করে ৮ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

সূত্র আরও জানায়, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

ডেমরা থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Masum / Masum

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত