ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মোরেলগঞ্জে শাফায়েত হত্যার প্রতিবাদে মানববন্ধন অভিক্ষোভ মিছিল


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৫-২০২৫ রাত ১০:৫৫

বৃহস্পতিবার (৮মে) বিকেল দিকে জিউধরা বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে নিহত শাফায়েত তালুকদারের পিতা, মাতা, বিধাব স্ত্রী ও দুই বোনসহ শতশত নারী পুরুষ, ক্ষুব্ধ গ্রামবাসি অংশ গ্রহন করেন।

 

মানববন্ধনে নিহত শাফায়েত তালুকদারের পিতা ফারুক হোসেন তালুকদার বলেন, ‘থানার এ,এস,আই পিন্টু চন্দ্র পূর্ব শত্রুতার কারনে পরিকল্পিতভাবে আর ও কয়েকজন পুলিশ সদসস্যের সহযোগীতায় শাফায়েতকে নির্দয়ভাবে পিটয়ে হত্যা করেছে। শাফায়েতের শরীরে জলন্ত সিগারেটের ছ্যাকাও দিয়েছে। অথচ শাফায়েতের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ তাদের কাছে নেই’। অথচ নিরাপরাধ শাফায়েতকে কেনো পিটিয়ে মারা হয়েছে এমন প্রশ্ন পরিবারের স্বজনদের। 

 

নির্মম নিযার্তন করে ঘটনাস্থলে শাফায়েত মারা যায়। পরে লাশ গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়ে এ, এস,আই পিন্টু ও তার সহযোগীরা গা ঢাকা দেয় বলেও নিহতের পিতা ফারুক হোসেন তালুকদার উল্লেখ করেন। এ সময় এ, এস,আই পিন্টুর ফাঁসির দাবি করেন তিনি। মানববন্ধনে শেষে নিহত শাফায়েতের মা সাফিয়া বেগম, স্ত্রী রোজি বেগম, বোন মারজিয়া, স্কুল শিক্ষক চাচা শাহজাহান হাওলাদার ও হিরা আক্তারসহ সকলে এ, এস আই পিন্টুর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার জিউধরা গ্রামে একজন ওয়ারেন্টি আসামীকে আটকের জন্য এ,এস আই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ওই অভিযানে জিউধরা গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে শাফায়েত আটক হবার পরে পুলিশের মারপিটে মারা যায় ও গুরুতর আহত অবস্থায়, আরো তিন জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে(২৫০শয্য) চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

 

এ ঘটনার পর থেকে এ, এস আই পিন্টুকে মোরেলগঞ্জ থানায় আর দেখা যায়নি। তাকে শাস্তিমূলক বদলীর আদেশে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। এবং নিহত শাফায়েতের পরিবার এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

Masum / Masum

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে