ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে সালমান হত্যা মামলার আসামি গ্রেপ্তার


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৩-৫-২০২৫ সকাল ৬:৫১

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল কর্মী মো্: সালমান (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় মশিয়ার মোল্যা (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রবিবার (১১ মে) লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই খন্দকার নাহিদ হাসান। মালমা নং-৮। মামলার এজাহারে ২০ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা ২০-২৫ জন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মশিয়ার মোল্ল্যা লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের মান্নান মোল্ল্যার ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার (৯ মে) সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে যবুদলকর্মী সালমান হাসানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। পিকনিক শেষে রাত ১২টার দিকে শামুকখোলা গ্রামে তার নিজ বাড়িতে আসেন সালমান। কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যান সালমান। এর পরে আর বাড়িতে ফিরে আসেননি। পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। 

অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে শুক্রবার সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। অজ্ঞাত লাশ পাওয়ার খবর শুনে সালমানের পরিবার ঘটনাস্থলে গিয়ে সালমানের লাশ শনাক্ত করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, যুবদলকর্মী সালমান হত্যায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত