ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৩-৫-২০২৫ সকাল ৮:৩৫

কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়া গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুটি প্যানেলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন।

রোববার (১১ মে) বিকেলে শংকরদিয়া হাই স্কুল মাঠে পৃথক দুটি প্যানেলের সম্মেলন ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। একটি প্যানেলের নেতৃত্বে ছিলেন আলফাজ উদ্দিন ও আহাদ আলী, যাঁরা কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব হোসেনের অনুসারী। অন্য প্যানেলের নেতৃত্ব দেন ইউপি সদস্য মাহবুব আলম, ডা. খবির উদ্দিন ও ডা. রাজ্জাক, যারা জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকারের সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে মাহবুব-খবির প্যানেল সম্মেলন শুরু করলে, হঠাৎ প্রতিপক্ষ প্যানেলের সমর্থকরা হামলা চালায়। সংঘর্ষে গুরুতর আহত হন আলফাজ উদ্দিন, যাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে প্রতিশোধমূলক হামলায় মাহবুব আলমের একটি গুদাম ও বসতবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পৌঁছালে আলফাজপন্থীরা পাইপ কেটে দেয়, যাতে আগুন নেভানো সম্ভব না হয়।

ইবি থানার ওসি শেখ মেহেদী হাসান বলেন, “ঘটনাটি রাজনৈতিক আধিপত্যের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, একটি গুদাম ও বাড়ি আগুনে পুড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অপরাধীদের শনাক্তে অভিযান চলছে।”

এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Masum / Masum

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন

নিজেই প্রশিক্ষকের ভূমিকায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ: মাঠ প্রশাসনের জন্য দিনব্যাপী  প্রশিক্ষণ সেশন পরিচালনা