ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

মাতারবাড়ী প্রকল্পের সাবেক পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুদকের মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ বিকাল ৬:৩৯
অভিযুক্ত সাবেক পিডি জাহাঙ্গীর আলম
অভিযুক্ত সাবেক পিডি জাহাঙ্গীর আলম
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ২৯ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
 
 
Aritifical Inteligence uses আজ মঙ্গলবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
মামলার এজাহার থেকে জানা যায়, অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগ দখলে রাখেন। এছাড়া, বিপুল অর্থ ভোগ দখলে রেখে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে থাকা ৯৪টি ব্যাংক হিসাবে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ২২৬ টাকার সন্দেহজনক লেনদেন করেন।
 
 
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও মাতারবাড়ী প্রকল্পের পিডি জাহাঙ্গীর আলমের ৭টি ব্যাংক হিসাবে থাকা ৩০ কোটি ৬৬ লাখ টাকা জব্দ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ বছরে অভিযুক্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ৮২টি ব্যাংক হিসাবে লেনদেন ১৩৮ কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তাঁরা।
 
 
বিএফআইইউয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে প্রকল্প পরিচালক হওয়ার পর থেকে এ পর্যন্ত জাহাঙ্গীর আলমের নামে বেতন ভাতা বাবদ জমা হয়েছে ৯৮ লাখ টাকা। অথচ, তার ৭৭টি এফডিআরসহ মোট ৮২ ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৩১ লাখ টাকা। ব্যাংক হিসাবে দেখা যায়, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত হিসাবগুলোতে ৮৪ কোটি ৪৯ লাখ টাকা জমা এবং ৫৩ কোটি ৮২ লাখ টাকা তোলা হয়েছে। বিভিন্ন ব্যাংকের ৭ অ্যাকাউন্টে সবশেষ জমা আছে ৩০ কোটি ৬৬ লাখ টাকা। অথচ জাহাঙ্গীর আলমের আয়কর বিবরণীতে গত অর্থবছরের নিট সম্পদ ৪ কোটি ১০ লাখ এবং আয় মাত্র ৩২ লাখ ১৭ হাজার ৭২৪ টাকা দেখানো হয়েছে।
 
গত ৭ই মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হওয়া ৬ হাজার ৫৭১ কোটি টাকার হিসাব না দিয়েই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সাবেক প্রকল্প পরিচালক ‘পালিয়ে গেছেন’।

Rp / Masum

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত