ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পৈত্রিক সম্পত্তি জবর দখল মুক্ত করার দাবীতে এক সাংবাদিক সম্মেলন


তেরখাদা প্রতিনিধি photo তেরখাদা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৫ দুপুর ৩:৫৯

গতকাল পৈত্রিক সম্পত্তি জবর দখল মুক্ত করার দাবীতে তেরখাদা উপজেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মুজিবুর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে জানান, গত ০১/০৮/২০২৪ ইং তারিখ হইতে আমার উপর ঘটে যাওয়া বর্বর ঘটনায় থানা, ক্যাম্পসহ প্রশাসনে আবেদন- নিবেদন করেও কোনো কাঙ্খিত ন্যায় বিচার না পেয়ে সাংবাদিক সমাজের দারস্ত হয়েছি। আপনাদের সদয় বিবেচনার্থে আমার উপর ঘটে যাওয়া পৈচাশিক বর্বর হামলা, মিথ্যা মামলাসহ অবৈধ অনুপ্রবেশ পূর্বক পৈত্রিক সম্পত্তির ঘেরা বেড়া ভাংচুর করে জবর-দখল, তান্ডব চালায়। আমি মুজিবুর রহমান (৬৫), পিতা- মরহুম মকসেদ শেখ, সাকিন- হাড়িখালী, থানা- তেরখাদা, জেলা- খুলনা। আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। আমার নামে রেকর্ডীয় ওয়ারেশ সূত্রে প্রাপ্ত হাড়িখালী মৌজার ২২০৪ নং খতিয়ানের ১৬২৬৫ দাগের ০.৩৭ একর সম্পত্তি এলাকার একটি সংঘবদ্ধ পরসম্পদলোভী, দাঙ্গাবাজ, জালিয়াত চক্রের সদস্য (১) মহিদুল শেখ (৫৫), পিতা- মতলেব শেখ (২) জিন্নাত শেখ, পিতা- ফেলা শেখ, (৩) মজিবার শেখ, পিতা- হাজারী শেখ, সর্ব সাকিন- হাড়িখালী গং। বিগত ২৫/০৭/২০২৪ইং তারিখে আমাদের মারধর করে উক্ত জমি জবর দখল করে। সম্পূর্ণ পেশী শক্তি বলে ভূমি দস্যু মহিদুল গং কর্তৃক জবর-দখলকৃত জমি উদ্ধারের জন্য ইতিপূর্বে তেরখাদা থানা, তেরখাদা যৌথ বাহিনী ক্যাম্প, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ সর্ব স্তরে অভিযোগ করেও কোনো ন্যায় বিচার পাইনি। আপনারা আপনাদের স্ব স্ব সংবাদ মাধ্যমে আমার উপর ঘটে যাওয়া হামলা, মামলা ও জবর দখলের ঘটনার স্বচিত্র সংবাদ প্রকাশ করে প্রশাসনের দরবারে তুলে ধরে আমার ন্যায় বিচার প্রাপ্তিতে সহযোগিতা করবেন। 

সাংবাদিক সম্মেলনে উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

 

Rp / Rp

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন