EIS পাইলট গভর্নেন্স বোর্ডের একাদশ (১১তম) সভা অনুষ্ঠিত
শতভাগ রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের কর্মস্থলে অথবা কর্মস্থলে আসা-যাওয়ার পথে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত/স্থায়ীভাবে অক্ষম শ্রমিক বা তার পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে গঠিত Employment Injury Scheme (EIS) গভর্নেন্স বোর্ডের একাদশ (১১তম) সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম সচিব জনাব এ এইচ এম সফিকুজ্জামান সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
Employment Injury Scheme (EIS) পাইলট গভর্নেন্স বোর্ডের সভায় শ্রম সচিব বলেন, পাইলট স্কিমের মাধ্যমে শতভাগ রপ্তানিমুখী রেডিমেড গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের কর্মস্থলে অথবা কর্মস্থলে আসা-যাওয়ার পথে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে মৃত/ স্থায়ীভাবে অক্ষম শ্রমিক বা তার পরিবারের সদস্যদের দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে। সম্প্রতি লেদার ও ফুটওয়্যার সেক্টরকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে। গভর্নেন্স বোর্ডের আজকের সভায় আরএমজি সেক্টরের ২৬ জন শ্রমিকের দুর্ঘটনাজনিত মৃত্যু অথবা স্থায়ী অক্ষমতাজনিত ঘটনায় আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। এ স্কিমের আওতায় এ পর্যন্ত মোট ৯৪ জন শ্রমিক বা তার পরিবারের সদস্যগণ মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন।
এছাড়াও সভায় এই পাইলট স্কিমকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে জাতীয় EIS-কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে একটি প্রযুক্তিগত কর্মশালা অনুষ্ঠিত হয়॥ কর্মশালায় জাতীয় EIS-এর সুবিধা কাঠামো এবং কভারেজ কাঠামোর উপর ত্রিপক্ষীয় ঐকমত্যের জন্য প্রযুক্তিগত আলোচনা হয়। আন্তর্জাতিক শ্রম মান এবং সর্বোত্তম অনুশীলনের সাথে আরও সংগতিপূর্ণ করার লক্ষ্যে শ্রম আইন সংশোধন প্রক্রিয়ায় জাতীয় EIS অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, মালিক পক্ষের প্রতিনিধি, শ্রমিক পক্ষের প্রতিনিধি এবং ILO জেনেভা ও GIZ-এর কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী