১২টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে
জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমসূহে রেজিস্ট্রেশন ও চাঁদার টাকা সংগ্রহের লক্ষ্যে ১২ (বারো)টি ব্যাংকের সাথে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ইতোপূর্বে ১২টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। নতুনভাবে ১২টি সহ এ পর্যন্ত মোট ২৪টি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হলো। পর্যায়ক্রমে সকল দেশীয় মালিকানাধীন ব্যাংকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মহিউদ্দীন খান, নির্বাহী চেয়ারম্যান, জাতীয় পেনশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার, সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নিম্নবর্ণিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও সিইওগণ উপস্থিত থেকে নিজ নিজ ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ মহিউদ্দীন খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১। এবি ব্যাংক পিএলসি, ঢাকা।
২। আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, ঢাকা।
৩। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা।
৪। আইএফআইসি ব্যাংক পিএলসি, ঢাকা।
৫। মিডল্যান্ড ব্যাংক পিএলসি, ঢাকা।
৬। মধুমতি ব্যাংক পিএলসি, ঢাকা।
৭। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ঢাকা।
৮। এনসিসি ব্যাংক পিএলসি, ঢাকা।
৯। ওয়ান ব্যাংক পিএলসি, ঢাকা।
১০। প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ঢাকা।
১১। সাউথইস্ট ব্যাংক পিএলসি, ঢাকা।
১২। ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা।
Masum / Masum
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী