ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা খুুন, গ্রেফতার ভাই


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ১৬-৫-২০২৫ বিকাল ৫:১০

নড়াইলের লোহাগড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা ও চাচাতো ভাইয়ের হাতে টোকন মীর (৬০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। টোকন মীর হত্যাকান্ডের এজাহারনামীয় অন্যতম আসামী আ:রাজ্জাক মীর (৫৫) কে গ্রেফতার করেছেন নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

শুক্রবার (১৬ মে) ভোররাতে মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা শাখা পুলিশ। নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃত আ:রাজ্জাক মীর লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের মৃত বিলায়েত মীরের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহাদারা খান এর তত্ত্বাবধানে এসআই গৌতম এসআই আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আ:রাজ্জাক মীরকে মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে ভোররাতে গ্রেফতার করেছেন।

উল্লেখ্য গত, বুধবার (৭ মে) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে ফেরদৌস মীর ও তার চাচাতো ভাই টোকন মীরের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াই এক পর্যায়ে আ:রাজ্জাক মীর, ফেরদৌস মীর রিজ্জাক মীর ও তার ছেলেরা টোকন মীরের বাড়িতে হামলা চালায়। এতে টোকন মীরকে কুপিয়ে জখম করে ও তার ছেলে রুবেল মীর ও রাজু মীর এবং তার মা আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে টোকন মীরের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) দুপুরে টোকন মীর মারা যান। 

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান বলেন আমরা অল্প সময়ের মধ্যে টোকন হত্যাকাণ্ডের এজাহারনামীয় আসামি আ:রাজ্জাক মীরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত