ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের  শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৫ দুপুর ২:৩৭

বাগেরহাটে বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পরিদর্শক, কর্মচারী কর্মকর্তারা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) বেলা ১১টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা প্রকল্পের সুপার ভাইজার মোঃ ইব্রাহীম, মো: মাসুম বিল্লাহ, অলিউর রহমান, শিক্ষক মাওলানা বশির উদ্দিন, মোসাম্মাদ দলিরুবা ইয়াসমিন, মবিুল্লাহ শেখ, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহনে মসজিদ ভিত্তিক গনশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও আমরা বেতন ভাতা পাইনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন, স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তারা। অতিদ্রুত দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন মানববন্ধন কারীরা।
দাবিগুলো হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গনশিক্ষা (৮ম) পর্যায় প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আযহার আগে সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে স্বয়ংক্রিয় ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতনভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে।

Rp / Rp

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ

মহাদেবপুরে  স্টার্টআপ সাইন্স প্রকল্পের উদ্বোধন

বাগেরহাট প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আমার ছেলের হত্যার বিচার চাই: মায়ের আকুতি, লালমনিরহাটে মানববন্ধন

দেউলী বাজারে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুড়িগ্রামে জমি দখলের অভিযোগ

বিরামপুর উপজেলায় ৩নং খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণ উদ্বোধন

বড়পুকুরিয়া রেল ক্রসিং পারাপারের রাস্তাটির বেহাল অবস্থা

ফুলবাড়ীর মাদিলা হাটে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকার ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে