ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দুর্গাপুরে স্কুল কক্ষ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার


জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী  photo জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী
প্রকাশিত: ১৮-৫-২০২৫ বিকাল ৭:১১

রাজশাহীর দুর্গাপুরের কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেনি কক্ষ থেকে বিদ্যালয়ের নৈশপ্রহরী লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।  মৃত ওই নৈশপ্রহরী নাম মোজাফফর হোসেন (৫৫)। সে উপজেলার সুখানদিঘী গ্রামের মৃত ওহির উদ্দিনের ছেলে। রোববার সকাল ৭টার দিকে উপজেলার কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নৈশপ্রহরীর বড় ছেলে নাইম হাসান বলেন, আমার বাবা কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৪ বছর যাবত নৈশপ্রহরী চাকরি করেন। শনিবার রাত ৭ টায় বাড়ি থেকে বের হয় স্কুলে যাবে বলে । রাতে বৃষ্টি হওয়ায় বাবা বাড়িতে রাতের খাবার খেতে আসেন নি।

আমরা পরিবারের লোকজন মনে করছি রাতে বৃষ্টি হওয়ায় বাবা বাজারেই রাতের খাবার খেয়েছেন। পরদিন রোববার সকাল ৭ টার দিকে বাবার মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেন নি । পরে স্কুলে গিয়ে ডেকেও বাবার কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্কুলের পিয়নকে ডেকে দরজা খুললে বাবার লাশ পাওয়া যায়। নাইম আরও বলেন, বাবা এর আগে স্টোক করেছিল। সে অসুস্থ ছিলেন। 

এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের ব্যবহত মোবাইল নম্বর একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেন নি। পরে সাংবাদিক পরিচয়ে ক্ষুদে বার্তা দিলেও সে সাড়া দেয়নি।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, মৃত মোজাফফর ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। লাশ উদ্ধারের সময় তার পাশেই কীটনাশকের বোতল পাওয়া গেছে। নাক ও মুখ ফেনা বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে সে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। 

মৃতের পরিবার আত্মীয়-স্বজন ও স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় জনসাধারনদের জিজ্ঞাসাবাদে তাদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  এ ঘটনায় থানা একটি  অপমৃত্যু মামলা হয়েছে।

Masum / Masum

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান