বিজি ৪৩৬ ফ্লাইটের ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার ও কেভিন ক্রু কে বিমান ও পর্যটন উপদেষ্টার ক্রেস্ট প্রদান
আজ সকাল ১১ টায় বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, কুর্মিটোলার বলাকা ভবনের সম্মেলন কক্ষে শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদ ল্যান্ডিং এর স্বীকৃতিস্বরুপ ক্যাপ্টেন জে এস এম এম বিল্লাহ ফার্স্ট অফিসার জায়েদ তাজিম ও কেভিন ক্রু মোহাম্মদ জামাল উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন। উপদেষ্টা এই সাহসী প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরকম অনাকাঙ্খিত ঘটনা এড়ানোর ক্ষেত্রে সকলের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
এরপর উপদেষ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস সম্পর্কিত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রস্তুতি ও সক্ষমতা সংক্রান্ত একটি প্রেজেন্টেশন সেশন এ অংশ নেন। পর্যবেক্ষণ শেষে উপদেষ্টা তৃতীয় টার্মিনালের কাজ সুচারুভাবে নির্ধারিত সময়ে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো: সাফিকুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Rp / Rp
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি
ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া
সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর
শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী