ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাজশাহীর বাঘায় বাসের চাপায় পা বিচ্ছিন্ন বাবা-মেয়ের , অন্ত:সত্বা মা’সহ আহত তিন


শাহজাদা মিলন, রাজশাহী photo শাহজাদা মিলন, রাজশাহী
প্রকাশিত: ১৯-৫-২০২৫ বিকাল ৫:১৫

রাজশাহীর বাঘায় মেয়েকে নিয়ে স্কুলে আসার সময় যাত্রীবাহী সুপার সনি বাসের চাকায় পিষ্ট হয়ে পা হারিয়েছেন বাবা-মেয়ে। একই সাথে গুরুত্বর আহত হয়েছেন অন্ত:সত্বা স্ত্রী। সোমবার সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামের পাকা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। আহত তিনজন এর মধ্যে এই মুহুর্তে বাবা-মেয়েকে রামেক হাসপাতালের আইসিউতে ভর্তি রাখা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিকেল চারটায় বিমান যোগে তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন আহতদের স্বজনরা। খবর পেয়ে পুলিশ বাসটিকে থানায় নিয়ে এসছেন। তবে পালিয়ে গেছেন ডাইভার , হেলপার ও সুপার ভাইজার।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে একই মোটরসাইকেল যোগে ৫ বছর বয়সের মেয়ে উম্মে তুরাইফা ও তার অন্ত:সত্বা স্ত্রী জেসমিনকে সাথে নিয়ে বাঘার গ্রীন হ্যাভেন স্কুলে আসছিলেন পাশ্ববর্তী লালপুর উপজেলার বেরিলা বাড়ি (জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম ওরুপে শান্ত (৩০)। পথিমধ্যে বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুপারসনি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে তারা সকলেই গুরুতর আহত হন । এ ঘটনায় মাবা-মেয়ের ডান পায়ের হাটুর নিচের অংশ বিছিন্ন হয়ে যায় । একই সাথে ডান ভেঙে আহত হন জেসমিন আক্তারি।
এ সময় স্থানীয় লোকজন, তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ট করেন। সোমবার দুপুর দেড়টায় মুঠোফোনে কথা হলে আহত জাহেদুল ইসলাম(শান্ত)’র শ্যালক আবিদ হাসান জানান, সন্তান সম্ভাবা জেসমিন আক্তারিকে রামেকের আর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 
জাহেদুল ইসলাম(শান্ত) এবং উম্মে তুরাইফাকে অপারেশন রুমে নেওয়ার পর তাদের দু’জনকে আইসিউতে রাখা হয়েছে। বিকেলে বিমান যোগে তাদের ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেছেন সেখানকার চিকিৎসক। জাহেদুল ইসলাম(শান্ত) একজন হার্ডওয়্যার ব্যবসায়ী বলে জানা গেছে।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আছাদুজ্জামান জানান,ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। এটা নিয়ে পুলিশ কাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান

প্রেমের টানে শরীয়তপুরে দুবাইয়ের যুবক, বিয়ের বন্ধনে আবদ্ধ সলেমান-সুবর্ণা

কুড়িগ্রাম সদরে শুরু হয়েছে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলীর মৌরভী গ্রামে কাঠের পুল নির্মাণ কাজ সম্পন্ন

এমপি মহোদয়ের উদ্যোগে তালতলী উপজেলায় বিভিন্ন কাঁচা রাস্তার মাটির কাজ সম্পন্ন

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

আ'লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসি'র উপর ক্ষেপে যাওয়া বিএনপি'র নেতার শাস্তি দাবি 

জলাতঙ্ক আক্রান্ত গরু জবাই : সাটুরিয়ায় ২ কিলোমিটার এলাকায় গবাদিপশুর জরুরি টিকাদান শুরু

​বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার

মহাদেবপুরে স্টার্টআপ সাইন্স প্রকল্প ও উদ্ভাবনী  ধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণ