মহাদেবপুরে ড্রাম ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ আদিবাসী নিহত
মহাদেবপুরে ড্রাম ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ আদিবাসী নিহত হয়েছে। ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । ৩১ জানুয়ারি শনিবার ভোর ৪ টা ৩৫ মিনিটে মহাদেবপুর পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের পাতকাঠি মোড় এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের ৬ জন আদিবাসী কৃষক দুটি চার্জার ভ্যান নিয়ে শনিবার ভোর রাতে হলুদ বিক্রয়ের জন্য মহাদেবপুর হাটের উদ্দেশ্যে রওনা দেন।
চার্জার ভ্যান দুটি উল্লেখিত এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের দুটি চার্জার ভ্যানে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ সময় বিকট শব্দ ও চিৎকার ডাকে এলাকাবাসী ছুটে আসেন গুরুতর আহত পাঁচজনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষনা করেন এবং গুরুতর আহত বিপ্লব কুমারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার নূরপুর গ্রামের জটু পাহানের ছেলে বিপুল পাহান (২১), কোকা পাহাড়ের ছেলে শ্রী বীরেন পাহান (৩৫) , মৃত নরেন পাহানের ছেলে শ্রী উজ্জ্বল পাহান ( ৩৮), মৃত মাংরা উড়াও এর ছেলে শ্রী সঞ্চু উড়াও (৪০) , অনিল পাহান এর ছেলে শ্রী বিপ্লব পাহান (২২) মহাদেবপুর থানা পুলিশ ঘাতক ট্রাক ( রংপুর -মেট্রো ট- ১১-০০০৪) ঘটনাস্থল থেকে আটক করে থানায় আনলেও ট্রাকের ড্রাইভারও হেল্পার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মহাদেবপুর থানারঅফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে নিয়মিত মামলা হয়েছে।
Ahad Hossain / Ahad Hossain
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ'র শুভ উদ্বোধন
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রামপাল উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩
মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী
মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন
৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ
বিশ্ব বাঘ দিবস আজ
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান
সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ
মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত