ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে- খাদ্য উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৫-২০২৫ বিকাল ৫:১৬

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছুই করা হবে মর্মে উল্লেখ করেছেন। 
তিনি আজ সচিবালয়ে  মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদের ৯ম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
 খাদ্য উপদেষ্টা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত সবার প্রত্যক্ষ ও সক্রিয় অংশ গ্রহণ জরুরি। অর্থাৎ খাদ্য শৃঙ্খলের সাথে যুক্ত যে কেউ যে কোন সময়েই খাদ্যকে অনিরাপদ করতে পারেন। অনিরাপদ খাদ্য সবসময়ই শরীরের সুস্থতার জন্য হুমকিস্বরূপ।
নিরাপদ খাবারের ব্যাপারে সচেতনতার বিকল্প নেই। আর এই সচেতনতা শুরু করতে হবে নিজ নিজ ঘর থেকে। নিরাপদ খাদ্য নিশ্চিতে মাত্রই আমরা কার্যক্রম শুরু করেছি কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর।
তিনি বলেন,দেশে খাদ্যের কোন ঘাটতি নেই। তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে। শুধু আইন, বিধি প্রয়োগ করে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে না। এ জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে, সবাইকে সচেতন হতে হবে। 

খাদ্য উপদেষ্টা আরও বলেন, জাপান সরকারের অর্থায়নে দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার Food Safety Testing Capacity Development Project এর আওতায় ঢাকায় 
একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার , প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে। দেশের অন্য বিভাগেরও নিরাপদ খাদ্য নিশ্চিতে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির চেষ্টা চলছে। 
সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত  বিধিবিধান ও জাতীয় নিরাপদ খাদ্য 
সংক্রান্ত নির্দেশনাগুলো দ্রুত অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকের জনবল বৃদ্ধিসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং গতিশীল করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। 
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান। 
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মো. মোখলেস উর রহমান বলেন, জনগণের  নিরাপদ খাদ্যের বিষয়টি সর্বোচ্চ  অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। .
সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট সচিবগন উপস্থিত ছিলেন। 

Rp / Rp

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি

সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 

ভূমি  মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ  সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত