আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে : তথ্য সচিব
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, আইন-বিধি মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি কার্যক্রম বাস্তবায়নে আইন-বিধির যথাযথ প্রয়োগের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে যেন সরকারের বিরুদ্ধে মামলা না হয়, সে বিষয়েও সচেতন থাকতে হবে।মঙ্গলবার (২০শে মে) ঢাকার তথ্য ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে 'মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল' বিষয়ক দিনব্যাপী কর্মশালায় সচিব এসব কথা বলেন।
আইন মানুষের জীবনকে শৃঙ্খলিত করে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা প্রয়োজন। যে দেশে আইনের শাসন যতবেশি প্রতিষ্ঠিত, সেই দেশ তত সুন্দরভাবে পরিচালিত হয়।
তথ্য সচিব বলেন, আমাদের জীবনের সার্বিক বিষয় আইনি ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এজন্য প্রত্যেক নাগরিকের প্রয়োজনীয় কিছু আইন সম্পর্কে ধারণা রাখা উচিত। দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, দাপ্তরিক নথি উপস্থাপন ও নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট আচার, নীতি, বিধি ও আইন অনুসরণের কোনো বিকল্প নেই।
সরকারি কর্মচারীদের আইন-সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সচিব বলেন, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয়, সার্টিফিকেট মামলা প্রভৃতি বিষয়ে সরকারি কর্মচারীদের পরিষ্কার ধারণা থাকা উচিত। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় আরও বক্তব্য প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা মো. মাসুদ পারভেজ ও যুগ্ম সচিব কাজী জিয়াউল বাসেত। দিনব্যাপী এই কর্মশালায় গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
Rp / Rp
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করলো ডিএসসিসি
সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা– নারিতা – ঢাকা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাঅধিকার
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত, দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলী প্রক্রিয়ায় বড় সংস্কার -- প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : স্থানীয় সরকার মন্ত্রী