ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নড়াইলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার


আফজাল শিকদার, নড়াইল photo আফজাল শিকদার, নড়াইল
প্রকাশিত: ২০-৫-২০২৫ রাত ১০:৪৩

নড়াইলের কালিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি মো. রাব্বি শেখ (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ।

 

মঙ্গলবার (২০ মে) দুপুরে কালিয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি শেখ কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের মো.ইমরান শেখের ছেলে। 

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক তরুনীর সাথে মামলার প্রধান আসামি রাব্বির শেখ মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৮ এপ্রিল) রাতে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিন এর বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তরুনীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে (২০ এপ্রিল) রাব্বি শেখ এবং শাহিনের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। সোমবার (১৯ মে) বিকেলে র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বি শেখকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

কালিয়া থানার ওসি মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, র‍্যাব ও কালিয়া থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি শাহিনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Masum / Masum

মানব পাচার রোধে মাদারীপুর জেলা পুলিশের বিশেষ সেল উদ্বোধন

৪০ বছর ধরে অবৈধ দখলে রেলওয়ে কোয়ার্টার, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ

বিশ্ব বাঘ দিবস আজ

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আধ্যাত্মিক বাউল গানে মুখরিত হলো বরগুনার  বেতবুনিয়ার গ্রামীণ পরিবেশ, বাড়িতে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান

সম্ভাবনা থাকলেও এগোচ্ছে না লালমনিরহাটের চা চাষ

মন্ত্রীর পরিদর্শন: ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোড়েলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন

বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৪

মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ

ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেট সহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

মহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরা সার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিত