ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বাগমারায় সড়ক দূর্ঘটনায় দুর্গাপুরের গরু ব্যবসায়ী নিহত


জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী  photo জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী
প্রকাশিত: ২৪-৫-২০২৫ বিকাল ৫:১

দুর্গাপুর থেকে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে বাগমারায় গরু পরিবহন করা ভটভটি গাড়ি উলটে  সাজেদুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৪ মে) সকালে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবনতলা গ্রামের কালিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাজেদুল দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের সাইফুল ইসলাম (৩৪) ও বাগমারার কাজীপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুস (৩২)।

নিহতের প্রতিবেশী দুর্গাপুরে গোপালপুর গ্রামের বাসিন্দা এরশাদ আলী জানান, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশে নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বাগমারা উপজেলার কালিবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা টলি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি গাড়িটি উলটে যায়।এ সময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর রয়েল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড

সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া স্বৈরাচারমুক্ত সমাজ কল্পনা করা যায় না

বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরগুনা-১ আসনের এমপি মহোদয়ের উদ্যোগে কাঁচা রাস্তার মাটির কাজ চলমান