ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণের সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৫ রাত ১১:৮

আজ বিকাল ৪টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি এয়ারলাইন্স খাতের উন্নয়নের কর্মপন্থা নির্ধারণের সাথে সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের সভা অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেসরকারি এয়ারলাইন্সগুলোর বর্তমান চ্যালেঞ্জ, নীতিগত সমর্থনের অভাব, বিমানের যন্ত্রাংশে আরোপিত শুল্ক পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আলোচনার এ উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নীতিমালায় প্রয়োজনীয় সংস্কারের দাবি তুলে ধরেন।

এছাড়াও সভায় বেসরকারি অংশীজনরা দীর্ঘদিন ধরে Civil Aviation Rules (CAR) 84-এর Rule 190 সংশোধনের দাবি করে আসছে বলেও জানান।

সভায় অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে একটি ড্রাফট নীতিমালা প্রস্তুত করার প্রস্তাব দেন, যেখানে দ্বিমত থাকলে তা স্পষ্টভাবে জানানো হবে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, সিভিল এভিয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠিত হয়েছে, যারা এই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

মাননীয় বিমান উপদেষ্টা সভায় বলেন,

“আমাদের দায়িত্ব হলো আপনাদের সমস্যা জানা ও প্রয়োজনীয় ক্ষেত্রে নীতিমালা সংশোধন করা। ICAO’র নিয়ম আমরা অন্ধভাবে অনুকরণ করতে চাই না। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের নিজস্ব আইন থাকা উচিত, তবে আন্তর্জাতিক বাধ্যবাধকতাও মানতে হবে। আমাদের উদ্দেশ্য হলো এমন একটি কার্যকর ও ভারসাম্যপূর্ণ সিভিল এভিয়েশন ব্যবস্থা গড়ে তোলা, যেখানে নীতিমালা থাকবে, তবে তা যেন অকার্যকর না হয়।”

তিনি আরও জানান, সকল চার্জ পুনর্নির্ধারণের কাজ চলমান রয়েছে এবং শীঘ্রই তা বাস্তবায়নের আশ্বাস দেন। সভায় Novoair-এর ফ্লাইট পুনরায় চালু করায় তাদের অভিনন্দন জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Masum / Masum

ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অবস্থায় প্রবাসীদের কল্যাণ নিশ্চিতকল্পে ঈদের ছুটিতেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উত্তর সিটির কেন্দ্রীয় ঈদ জামাতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে — ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান

ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা — গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন

ইরান-ইসরাইল যুদ্ধে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশী কর্মীর মৃত্যুতে  প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিনিয়র সচিবের শোক প্রকাশ

১০ বছর বয়সী মাদ্রাসা-পড়ুয়া শিশু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা মানুষের জন্য ফাউন্ডেশনের

নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ -- ড. খলিলুর রহমান

জনস্বাস্থ্য উন্নয়নে সহায়ক অধ্যাদেশগুলোকে দ্রুত আইনে রূপান্তরের আহ্বান

দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ