ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

২৮,০০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৫ রাত ১১:৯

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো. মশিউর রহমান (৪২)।

 

শুক্রবার (২৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় শাহজাহানপুর থানাধীন কমলাপুর আউটার সার্কুলার রোডস্থ বটতলার নিচে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ মশিউরকে গ্রেফতার করে ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের একটি চৌকস দল।

 

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাজধানীতে মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে নিয়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশে শাহজাহানপুর থানাধীন কমলাপুর আউটার সার্কুলার রোডস্থ বটতলার নিচে পাকা রাস্তার উপর অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় ঘটিকায় উক্ত টিম সেখানে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মশিউর রহমানকে আটক করা হয়। এ সময় মশিউরের হেফাজত হতে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫৬ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত মশিউর পেশাদার মাদক কারবারি। সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজারের জনৈক ইদ্রিস এর কাছ থেকে ক্রয় করে ইশ্বরদী, পাবনায় ইয়াবা ব্যবসায়ী আশরাফের কাছে বিক্রয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Masum / Masum

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডে টাঙ্গাইল জেলা কমিটি গঠন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

মহাদেবপুরে জাহাঙ্গীর পুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়  ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাগেরহাটে বিআরডিবির দোকান দখল ও ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

একশত বিশ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করল হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি

ফেনীর সিভিল সার্জন ডা. রুবাইয়াতকে ওএসডি করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া 

সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : দ্রুত বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর

শিবচরে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী আয়োজন

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত