ঢাকা বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পবায় কৃষকলীগ থেকে ওয়াজেদ আলী খাঁন কে চেয়ারম্যান হিসেবে চাই নেতৃবৃন্দ


সবুজ ইসলাম, রাজশাহী photo সবুজ ইসলাম, রাজশাহী
প্রকাশিত: ২৩-১-২০২৪ বিকাল ৫:৫২
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন দলীয় প্রতিক থাকছে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এরই প্রেক্ষিতে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রার্থীরা।  
মঙ্গলবার (২৩ ই জানুযারি) বিকেলে নওহাটা মহিলা ডিগ্রি কলেজে রাজশাহীর পবা উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পবা উপজেলায় চেয়ারম্যান হিসেবে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে রাজশাহী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন কে পূর্ণ সমর্থন জানান উপস্থিত নেতৃবৃন্দ। 
সভায় হরিয়ান ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোস্তাক আলী তার বক্তব্যে বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন আসছে।  এই নির্বাচনে অনেকেই প্রার্থী হিসেবে আসবেন।  কিন্তু চেয়ারম্যান হিসেবে যোগ্য,সৎ, লোক হিসেবে বর্তমানে আমাদের সফল ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী ভাইকে আমার হরিয়ান ইউনিয়ন কৃষকলীগের পক্ষ থেকে পূর্ণ সর্মথন জানাচ্ছি এবং উনাকেই আমরা চেয়ারম্যান হিসেবে চাই। 
এছাড়াও বর্ধিত সভায় ওয়াজেদ আলী খাঁন কে পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য দেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। 
 
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ মো: তাজবুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন  সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ওয়াজেদ আলী খাঁন।
পবা উপজেলা কৃষক লীগের সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, কৃষি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, পবা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রানা।
আরোও উপস্থিত ছিলেন নওহাটা পৌর কৃষক লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম শাফি ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি জিল্লুর রহমান সামাদ ও সুজন কবির, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ, হরিয়ান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বড়গাছী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ রুবেল, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসাদুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক সোহেল রানা, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুকুল, হড়গ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুম আলম, সহ উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা ও  ইউনিয়নের কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Masum / Masum

মহাদেবপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন মো:নজরুল ইসলাম মোল্লা

শিবচরে অভিযানে ২৮ ব্যারেল জ্বালানি তেল উদ্ধার

দিনাজপুরে অবৈধভাবে মজুদ ১৬৭১ লিটার ডিজেল জব্দ 

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

রামপালে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযান: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

পাম্পে জ্বালানি তৈল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ চালকের বিরুদ্ধে 

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

জনাকীর্ন সংবাদ সম্মেলনে অভিযোগ মোড়েলগঞ্জে বিএনপি নেতা কর্মীদের নামে হয়রানি মূলক মামলা

মানিকগঞ্জের সেরা ওসি সাটুরিয়ার নজরুল ইসলাম

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

বাস চালকের ভুলের কারণে ঝড়ে গেল দু'টি প্রাণ,আহত-৭