ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাগেরহাটে পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার  দাবিতে ব্যবসায়ির সংবাদ সম্মেলন


মো: সুজন মোল্লা,  বাগেরহাট জেলা প্রতিনিধি  photo মো: সুজন মোল্লা, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৩:১০

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়ায় বরগাদার কর্তৃক জোরপূর্বক জমিদখল করে নেওয়া পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবি সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগি পরিবার।
বুধবার (২৫ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত: আরশাফ শেখের পরিবার ও তার শরিক দারদের পক্ষে মোসা: তানিয়া (৩৭)।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পিতার জীবিত থাকা অবস্থায় তার ক্রয়কৃত বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া মৌজায় সিএস ২৯৬ নং ও এসএ ১৩৯ খতিয়ানে ১ একর ৩২ শতক সম্পত্তি আছে। তিনি জীবিত থাকাকালীন আমার পিতার ১ একর ৩২ শতক সম্পত্তি স্থানীয় আড়পাড়া গ্রামের সায়মনের ছেলে আহম্মদ ও মোহম্মদকে বরগাদার নিয়োগ করেন। কিন্তু ২০০৭ সালে আমার পিতা মারা গেলে আমরা জমিতেগেলে আহম্মদ নিজেকে উক্ত জমির মালিকানা দাবি করেন। এ সময় আমাদের সাথে কথাকাটা কাটির এক পর্যায়ে আওয়ামী লীগ সন্ত্রাসী লিটন, আহম্মদ ও তাদের লোকজন আমাদের উপর হামলা করে এতে আমিসহ আমাদের পরিবারের লোকজন আহত হয়। এ বিষয়ে আমরা সদর থানা ও পুলিশ সুপার বরাবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। পরে আমরা খোজনিয়ে জানতে পারি বি আর এস রেকর্ডে আমাদের বরগাদার নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। এ সংবাদ জানতে পেরে বাগেরহাট ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে রেকর্ড সংশোধনীর মামলা দায়ের করি যাহার নং ২৩৬৭/১৪ ও দেওয়ানী ৪৫/২২ মামলা করি। বিগত ০৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী সরকার পতন হলেও তাদের হুমকি ধামকি থেমে নাই। এই সন্ত্রাসীদের ভয়ে এখনো আমাদের পৈত্রিক বাড়িতে প্রবেশ করতে পারি না। এমনি আমরা মামলা পরিচালনার জন্য কোর্টে আসলে প্রানে মেরে ফেলার হুমকিও দিয়ে যাচ্ছেন এ সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষাপেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Rp / Rp

চট্টগ্রামে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে দ্রুত উদ্যোগের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সরদার একেএম নাসির উদ্দীন কালু

বাগেরহাটেকলেজ ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্ত্রাসী হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেল

মহাদেবপুরে প্রতিবন্ধীদের সাথে ইফতার করলেন এমপি ফজলে হুদা

বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে সাংগঠনিক সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম কে যুব প্রধান করে বাগেরহাট যুব রেড ক্রিসেন্টের কমিটি ঘোষণা

মহাদেবপুরে শয়ন কক্ষ থেকে  যুবকের ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণে জনদুর্ভোগ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২

সড়ক, সেতু থেকে শুরু করে বিভিন্ন বড় অবকাঠামো নির্মাণে প্রকৌশলীরা দিনরাত কাজ করে যাচ্ছেন -- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি

বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সড়ক ও মাদ্রাসা ভবনের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী