ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আনচেলত্তিকে স্বাগত জানালেন সিবিএফের নতুন সভাপতি


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৭:৪২

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনে এক সঙ্গে যাত্রা শুরু হলো কার্লো আনচেলত্তি ও সামির দাউদের। প্রতিদ্বন্দ্বিতায় সিবিএফের ২৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সামির জাউদ। দায়িত্ব পেয়েই সেলেসাওদের নতুন কোচ আনচেলত্তিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।


রোববার (২৫ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট হিসেবে সামির দাউদ নির্বাচিত হয়েছেন। সম্ভাব্য ১৪৩ ভোটের মধ্যে ১০১ ভোট পেয়েছেন তিনি।

দায়িত্ব নিয়ে সামির ঘোষণা দিয়েছেন, সিবিএফে একটি নতুন যুগের সূচনা হয়েছে। আমরা আধুনিক, বিকেন্দ্রীকৃত ও কার্যকর প্রশাসন গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে তিনি আগের বোর্ডের নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন।

এদিকে সোমবার (২৬ মে) আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। গতকাল ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিয়ে রাতেই রিও ডি জেনেইরোতে পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন সিবিএফের পরিচালক রদ্রিগো কায়তানো। এরপর আনচেলত্তিকে স্বাগত জানান নতুন সিবিএফ প্রেসিডেন্ট দাউদ।

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই এখন কার্লো আনচেলত্তির দল ঘোষণা করতে হবে। ব্রাজিলের সংবাদ মাধ্যমের মতে, বাংলাদেশ সময় সোমবার রাত ১২টায় আনচেলত্তি প্রথমবার ব্রাজিলের দল ঘোষণা করতে পারেন। 

উল্লেখ্য, আগামী ৬ জুন সকাল ৫টায় ইকুয়েডর ও ১১ জুন সকাল ১১টায় প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল।   

 

Ahad Hossain / Ahad Hossain

বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ: নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ইপিলিয়ন গ্রুপ ও বাংলাদেশ হকি ফেডারেশনের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষর সেইলর ব্র্যান্ড  বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ হকি দলের অফিসিয়াল স্পন্সর

রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও  মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আনিনুল হক

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

এশিয়ান গেমস কোয়ালিফায়ার হকি টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় হকি দলের প্রতি শুভকামনা

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান